শ্রীনগর: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। অভিযুক্ত বশির আহমেদ ও পারভেজ আহমেদের পলিগ্রাফ ও নারকো টেস্টের আর্জি জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। তবে সেই আর্জি খারিজ করল জম্মুর বিশেষ আদালত। বিচারকের যুক্তি, অভিযুক্তদের সম্মতি ছাড়া এধরনের পরীক্ষায় অনুমতি দেওয়া যায় না। তাতে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়।



