Bartaman Logo
১৮ জুন, ২০২৬

পহেলগাঁও কাণ্ড: ব্যর্থতার দায় স্বীকার লেফটেন্যান্ট গভর্নরের

‘নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিতে জন্যই পহেলগাঁও হামলা হয়েছিল। হামলার জন্য সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিচ্ছি।’ দায়িত্ব নেওয়া পাঁচ বছরের পূর্তিতে এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

পহেলগাঁও কাণ্ড: ব্যর্থতার দায় স্বীকার লেফটেন্যান্ট গভর্নরের
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: ‘নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিতে জন্যই পহেলগাঁও হামলা হয়েছিল। হামলার জন্য সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিচ্ছি।’ দায়িত্ব নেওয়া পাঁচ বছরের পূর্তিতে এমনটাই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানিয়েছেন, পহেলগাঁওতে যা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মনোজ বলেন, ‘এতদিন ধরে নেওয়া হত, জঙ্গিরা পর্যটকদের টার্গেট করে না। যেখানে হামলা হয়েছিল, সেটা একটা উন্মুক্ত ঘাসজমি। সেখানে কোনও নিরাপাত্তার ব্যবস্থা ছিল না।’ তিনি জানান, পহেলগাঁওয়ে হামলার পিছনে পাক মদতপুষ্ট জঙ্গিরা ছিল। এনআইএ তদন্তে স্থানীয় বাসিন্দাদের সাহায্যের বিষয়টিও সামনে এসেছে। কিন্তু জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে-এমন কথা বলা ভুল।

Advertisement

লেফটেন্যান্ট গভর্নরের এই বক্তব্য সামনে আসার পরেই সরব হয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। পহেলগাঁও হামলার সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নেওয়ায় মনোজ সিনহাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছে তারা। কংগ্রেস নেতা পবন খেড়া এক্স হ্যান্ডলে লিখেছেন, এভাবে তিনি দিল্লির কাকে রক্ষা করতে চাইছেন? কতদিন, সপ্তাহ বা মাসের পর এই নিয়ে জবাবদিহি চাওয়া হবে বা বরখাস্ত করা হবে? 
ন্যাশনাল কনফারেন্স নেতা ইমরান নবি দারও লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ দাবি করেছেন। ইমরানের কথায়, ওঁর উচিত ক্ষমা চেয়ে পদত্যাগ করা। সিপিএম নেতা এম ওয়াই তরিগামি জানান, লেফটেন্যান্ট গভর্নর যদি ভুল স্বীকার করে নেন, তাহলে ভুলের জন্য তাঁর জবাবদিহিও করা উচিত। যাঁদের ভুলের জন্য এতজনের প্রাণ গেল, তাঁদের শাস্তি দিতে হবে বলেও জানান তরিগামি।

Advertisement
সম্পর্কিত সংবাদ