Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চার বিরোধী পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে

বিজেপি, সিপিএম ও আইএসএফ থেকে চারজন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। তাঁদের সঙ্গে কয়েকশো কর্মীও এদিন তৃণমূলে নাম লিখিয়েছেন।

চার বিরোধী পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: বিজেপি, সিপিএম ও আইএসএফ থেকে চারজন পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। তাঁদের সঙ্গে কয়েকশো কর্মীও এদিন তৃণমূলে নাম লিখিয়েছেন। একুশে জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে শনিবার সকালে বসিরহাট রবীন্দ্রভবনে তৃণমূল এক কর্মিসভার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন দলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দিম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, হিঙ্গলগঞ্জের বিধায়কদের দেবেশ মণ্ডল প্রমুখ। এদিন সেই সভামঞ্চেই আইএসএফ-এর একজন, বিজেপির দুইজন ও সিপিএমের একজন পঞ্চায়েত সদস্য যোগ দেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। এনিয়ে জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দিম বলেন, এদিন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যে, রেকর্ড সংখ্যক কর্মী নিয়ে ২১শের সভায় যেতে হবে। ওইদিনই আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দেবেন নেত্রী। তাই ব্লক, টাউন সমস্ত জায়গায় জনসভা ও পথসভা করতে হবে। একুশে জুলাই নিয়ে মানুষের কাছে যেতে হবে। বিরোধীদের অবশ্য দাবি, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তাই জোর করে যোগদানের খেলায় নেমেছে। পাশাপাশি এদিন একুশে জুলাইয়ের সভাকে সামনে রেখে করে বসিরহাটে দেওয়াল লিখনও শুরু করে তৃণমূল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ