Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নথি ছাড়াই কাজ, ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় সহ শতাধিক অভিবাসী

বিভিন্ন ডেলিভারি সংস্থার হয়ে অবৈধভাবে কাজ করার অভিযোগ। এই সন্দেহে ব্রিটেনে একশোর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ভারতীয়রাও।

নথি ছাড়াই কাজ, ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় সহ শতাধিক অভিবাসী
  • ১২ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

লন্ডন: বিভিন্ন ডেলিভারি সংস্থার হয়ে অবৈধভাবে কাজ করার অভিযোগ। এই সন্দেহে ব্রিটেনে একশোর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ভারতীয়রাও। ২০ থেকে ২৭ জুলাই দেশজুড়ে ‘অপারেশন ইকুয়ালাইজ’ চালায় ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, এই পর্বে কমপক্ষে ১ হাজার ৭৮০ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়। প্রয়োজনীয় নথি না থাকায় ২৮০ জন অভিবাসী ও শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে তল্লাশি চলে পশ্চিম লন্ডনের হিলিংডনে। সেখানে অবৈধভাবে কাজ করার অভিযোগে সাত ভারতীয়কে পাকড়াও করেন অফিসাররা। এরইমধ্যে সোমবার অবৈধ অভিবাসীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘অবৈধভাবে এদেশে এলে আটক করে ফেরত পাঠানো হবে। অপরাধ করলেও যত দ্রুত সম্ভব প্রত্যর্পণ নিশ্চিত করা হবে।’ লেবার নেতা আরও জানান, ‘দীর্ঘদিন ধরে বিদেশি অপরাধীরা আমাদের অভিবাসন ব্যবস্থার সুযোগ নিচ্ছে। মামলা চললেও এখানে থেকে যায় তারা। এখন আর এটা হবে না। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ