Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহিরাগত মানব না, উলুবেড়িয়ায় ক্ষোভ পদ্ম শিবিরে, প্রবীণ নেতা সরে দাঁড়ালেন বারাকপুরে, বাদুড়িয়ায় বিজেপি প্রার্থী বদলের দাবি

প্রার্থী পছন্দ না হওয়ায় নানা জায়গায় ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মী-সমর্থকদের অন্দরে। কোথাও প্রকাশ্যে সরব হচ্ছেন সমর্থকরা। দল ছাড়ছেন পুরানো নেতা-কর্মী। হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে ক্ষোভের খবর আসছে।

বহিরাগত মানব না, উলুবেড়িয়ায় ক্ষোভ পদ্ম শিবিরে, প্রবীণ নেতা সরে দাঁড়ালেন বারাকপুরে, বাদুড়িয়ায় বিজেপি প্রার্থী বদলের দাবি
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: প্রার্থী পছন্দ না হওয়ায় নানা জায়গায় ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মী-সমর্থকদের অন্দরে। কোথাও প্রকাশ্যে সরব হচ্ছেন সমর্থকরা। দল ছাড়ছেন পুরানো নেতা-কর্মী। হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে ক্ষোভের খবর আসছে।   

Advertisement

হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতকে নিয়ে অসন্তোষ সামনে এসেছে। প্রার্থী বদলের দাবিতে রবিবার বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। প্রভাকরের দাবি, বহিরাগতরা বিক্ষোভ দেখিয়েছেন। উদয়নারয়ণপুরে তৃণমূল তিনবারের বিধায়ক সমীর পাঁজাকে প্রার্থী করলেও বিজেপি নতুন মুখ নিয়ে এসেছে। প্রার্থী হয়েছেন প্রভাকর পণ্ডিত। গত বিধানসভা নির্বাচনে তিনি সাঁকরাইল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। উদয়নারায়ণপুরে তাঁকে প্রার্থী করায় কমী-সমর্থকদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। প্রভাকরকে বহিরাগত দাবি করে স্থানীয় প্রার্থী চেয়েছেন সমর্থকরা। উদয়নারায়ণপুর ৫ নং মণ্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তী বলেন, কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা বিষয়টি কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।   
অসন্তোষ দানা বেঁধেছে উত্তর ২৪ পরগনাতেও। প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ জানিয়ে দলের কাজ থেকে অব্যাহতি নিয়েছেন বারাকপুরের প্রাক্তন জেলা সভাপতি তথা ন্যাশনাল কাউন্সিলের প্রাক্তন সদস্য অহীন্দ্রনাথ বসু। সোমবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুরানো বিজেপি-কর্মীদের মর্যাদা দেওয়া হচ্ছে না। বারাকপুরে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পুরানো কর্মীদের মতকে গুরুত্ব দেওয়া হয়নি। যাকে প্রার্থী করা হয়েছে তিনি কিছুদিন আগে কংগ্রেস থেকে এসেছেন। পার্টির জন্ম লগ্ন থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে বিজেপি করেছি, কিন্তু এখন সমস্ত কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিলাম। এর আগে বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ কৌস্তভ বাগচীকে প্রার্থী করায় মিডিয়া গ্রুপ ছেড়ে দিয়েছিলেন। এই প্রসঙ্গে কৌস্তভ বলেন, দলের দীর্ঘদিনের পুরানো নেতা উনি। আমি কথা বলেছি। ওঁর কিছু অভিমান আছে। তা কেটে যাবে। 
বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকৃতি সরকারকে ঘিরে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরে। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির কাছে অভিযোগ জমা পড়েছে। আর সভাপতির স্বাক্ষর সহ একাধিক মণ্ডল সভাপতি ও দলের বাদুড়িয়ার পদাধিকারিরা রাজ্য বিজেপি দপ্তরে প্রার্থী বদলের দাবিতে লিখিত অভিযোগ করেছেন। সুকৃতি বলেন, কী কারণে বিক্ষোভ, আমি জানি না। আমি দীর্ঘদিন ধরে দল করছি। নতুন নই।

Advertisement
সম্পর্কিত সংবাদ