Bartaman Logo
৯ জুন, ২০২৬

অপারেশন অখাল: পাঁচদিন পরেও জারি অভিযান

জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান অব্যাহত। পাঁচদিন ধরে চলছে গুলির লড়াই। মঙ্গলবার কুলগাঁওয়ের অখালে জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় বাহিনী।

অপারেশন অখাল: পাঁচদিন পরেও জারি অভিযান
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযান অব্যাহত। পাঁচদিন ধরে চলছে গুলির লড়াই। মঙ্গলবার কুলগাঁওয়ের অখালে জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় বাহিনী। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এবিষয়ে বাহিনীর এক সদস্য বলেন, ‘দেখতে দেখতে অভিযান পঞ্চম দিনে পা দিল। গুলির লড়াই এখনও জারি রয়েছে। জঙ্গিদের খোঁজ জারি রয়েছে। হেলিকপ্টারের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হচ্ছে।’ শুক্রবার অখালে জঙ্গি দমন অভিযান শুরু করে যৌথ বাহিনী। নাম ‘অপারেশন অখাল’। পাঁচদিনের এই অভিযানে এখন পর্যন্ত ছ’জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বাহিনী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ