জলপাইগুড়িতে টোটো এবং ই রিকশ রেজিস্ট্রেশনে গতি নেই। বাধ্য হয়েই পথে নামলেন আঞ্চলিক পরিবহণ আধিকারিক সোনম লেপচা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে টোটো এবং ই রিকশ চালকদের রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্যও বলা হচ্ছে। এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় মাত্র ১০২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। ই রিকশ-র রেজিস্ট্রেশন হয়েছে ৭০০টি।



