বিচারপতির নাম করে টেন্ডার পাইয়ে দেওয়া ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১। লালবাজারের হাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে বর্তমানে কর্মরত পূর্বতন কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম করে টেন্ডার পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন ও টাকা আদায় করতেন ধৃত ব্যক্তি। শুধুই টেন্ডারই নয়, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও একাধিক ব্যক্তির থেকে টাকা আদায় করতেন তিনি। বিষয়টি নজরে আসতেই অভিযোগ জানান বিচারপতি। সেই অভিযোগের ভিত্তিতেই ওই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিস।



