১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু।
১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু।
১৭৫৭ - মীরজাফরকে বাংলার নবাব ঘোষণা করল ব্রিটিশরা।
১৮০৪ - নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করলেন।
১৯১১ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বব ক্রিস্পের জন্ম।
১৯১৮ - আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৯ - ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল।
১৯২৩ - ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন টি রামা রাওয়ের জন্ম।
১৯৩১ - আমেরিকান অভিনেত্রী ক্যারল বেকারের জন্ম।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করল।
১৯৪২ - ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দের মৃত্যু।
১৯৪৬ - ভারতীয় কবি এবং সমালোচক কে সচ্চিদানন্দনের জন্ম।
১৯৫২ - গ্রিসের মহিলারা ভোটাধিকার পেলেন।
১৯৬৪ – নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৭৬ - বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের মৃত্যু।
১৯৯১ - ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিদ্রোহীদের ট্যাঙ্ক প্রবেশ করে এবং দেশটিতে ১৭ বছরের মার্কসবাদী শাসনের অবসান ঘটে।
১৯৯৫ - রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্প, ২ হাজার মানুষের প্রাণহানি।
১৯৯৬ - ভারতে অটলবিহারী বাজপেয়ী সরকারের পতন, দেবগৌড়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত।
১৯৯৮ - পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা বলে ঘোষণা করা হয়।
২০১০ - জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়, প্রায় ১৪১ জনের মৃত্যু হয়।
২০২৩ - নয়াদিল্লিতে নতুন ভারতীয় সংসদ ভবনের দ্বারোদঘাটন হয়।