Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জামিন পেলেন ওলি

অবশেষে জামিন পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বৃহস্পতিবার জেল থেকে বেরিয়ে আসেন নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ার‌ম্যান।

জামিন পেলেন ওলি
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: অবশেষে জামিন পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বৃহস্পতিবার জেল থেকে বেরিয়ে আসেন নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ার‌ম্যান। ছাড়া পেয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাকও। গত বছরের সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের উত্তাল হয়ে ওঠে নেপাল। নেপালে ভোটে ক্ষমতা বদলের পর সেপ্টেম্বরের হিংসার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী  ওলি ও  স্বরাষ্ট্রমন্ত্রী লেখাককে গ্রেপ্তার করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেয় বিচরিপতি বিনোদ শর্মা ও বিচারপতি সুনীল কুমার পোখারেলের বেঞ্চ। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে ধৃতদের মুক্তি দেওয়ার কথাও বলা হয়। সেই মতো শর্তসাপেক্ষে দু’জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। জেলমুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় ওলি লিখেছেন, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য ১৩ দিন ধরে আমাকে আটক করে রাখা হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ