Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহরের মধ্যে দিয়ে ডাম্পার চলাচলে আপত্তি, সংঘর্ষ

মালবাজার শহরের মধ্যে দিয়ে ডাম্পার চলাচলে আপত্তি স্থানীয় বাসিন্দাদের।

শহরের মধ্যে দিয়ে ডাম্পার চলাচলে আপত্তি, সংঘর্ষ
  • ২৫ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

মালবাজার শহরের মধ্যে দিয়ে ডাম্পার চলাচলে আপত্তি স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে গতকাল, শনিবার রাতে পাথরবাহী ডাম্পার ও ট্রাক চালকদের সঙ্গে এলাকার বাসিন্দাদের সংঘর্ষ বাঁধে। যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন সাংবাদিকের উপরও হামলা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় বেশ কয়েকজন জখম হন। তাঁদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে বলেন, ট্রাকগুলিতে ওভারলোড ছিল না, এবং রাজস্ব দিয়েই পাথর বহন করা হচ্ছিল। ট্রাক মালিকদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিস দুটি মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধরপাকড় চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ