Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওবিসি জটিলতা: স্নাতকে ভর্তির আবেদনের সময় ১৫ দিন বাড়ল

স্নাতকে ভর্তি পোর্টালে আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়ানো হল। মঙ্গলবারই ছিল আবেদনের শেষদিন। তবে, ওবিসি সংক্রান্ত জটিলতা না-কাটায় ছাত্রছাত্রীদের ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ দিল বিকাশ ভবন।

ওবিসি জটিলতা: স্নাতকে ভর্তির আবেদনের সময় ১৫ দিন বাড়ল
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্নাতকে ভর্তি পোর্টালে আবেদনের সময়সীমা ১৫ দিন বাড়ানো হল। মঙ্গলবারই ছিল আবেদনের শেষদিন। তবে, ওবিসি সংক্রান্ত জটিলতা না-কাটায় ছাত্রছাত্রীদের ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ দিল বিকাশ ভবন। আগে থেকেই অবশ্য এই ইঙ্গিত ছিল আধিকারিক স্তরে। তবে, কতদিন তা বাড়ানো হবে, তা নিয়ে খানিক ধোঁয়াশা ছিল। 

Advertisement

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল দু’সপ্তাহ পূর্ণ হল। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা আবেদনের সময়সীমা ১৫ জুলাই অবধি বৃদ্ধি করেছি। আজ সন্ধ্যা ৬টা অবধি ৩,২৫,৩৪২ জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করে মোট ১৬,২৪,৯১৪টি আবেদন করেছেন। মোট নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ২,৯০১ জন ভিন রাজ্যের বাসিন্দা। চ্যাটবট ‘বীণা’ উত্তর দিয়েছে ৩৩,২৬৭টি প্রশ্নের।’ 
এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী অনেক কম। তাই খুব বেশি আবেদন বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে। প্রসঙ্গত, ওবিসি জটিলতার কারণেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেচার জয়েন্টের ফল প্রকাশ করতে পারছে না। সেই ফল প্রকাশিত হলে আবার কিছু ছাত্রছাত্রী প্রযুক্তি কলেজগুলিতে চলে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ