Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মোবাইলে ব্যস্ত নার্স! অপারেশনে কাটা গেল শিশুর আঙুল

নার্সের গাফিলতির জেরে কাটা পড়ল নবজাতকের বুড়ো আঙুল। চাঞ্চল্যকর এই ঘটনাটি তামিলনাড়ুর ভেলোর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের।

মোবাইলে ব্যস্ত নার্স!  অপারেশনে কাটা গেল শিশুর আঙুল
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: নার্সের গাফিলতির জেরে কাটা পড়ল নবজাতকের বুড়ো আঙুল। চাঞ্চল্যকর এই ঘটনাটি তামিলনাড়ুর ভেলোর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের। এই বিষয়ে শিশুটির মা-বাবার অভিযোগ, অস্ত্রোপচারের সময় মোবাইলে মগ্ন ছিলেন নার্স। তার জেরেই এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ভেলোরের জেলাশাসক সুব্বুলক্ষ্মী। তিনি জানান, খালি হাতেই এই কাজ করা যেত। কাঁচির কোনও প্রয়োজনই ছিল না। জেলাশাসকের কথায়, ‘যদি প্রমাণ মেলে যে কাজের সময় ওই নার্স মোবাইল ব্যবহার করছিলেন তাহলে অবিলম্বে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ