Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দরে বাড়ল জওয়ানের সংখ্যা

নিরাপত্তা আরও জোরদার করতে কলকাতা বিমানবন্দরে বাড়ানো হল সিআইএসএফ জওয়ানের সংখ্যা। নতুনভাবে ৬৯ জওয়ানকে নিয়োগ করা হয়েছে।

বিমানবন্দরে বাড়ল জওয়ানের সংখ্যা
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিরাপত্তা আরও জোরদার করতে কলকাতা বিমানবন্দরে বাড়ানো হল সিআইএসএফ জওয়ানের সংখ্যা। নতুনভাবে ৬৯ জওয়ানকে নিয়োগ করা হয়েছে। এর ফলে বর্তমানে কলকাতা বিমানবন্দরে সিআইএসএফের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১০২ জন। আগামী কয়েকদিনের মধ্যে আরও ১০০ জওয়ান কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে সংযুক্ত হতে চলেছে বলে খবর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরই কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা আরও শক্তপোক্ত করা হয়েছে। সেই সূত্রেই জওয়ানের সংখ্যা বাড়ানো হল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ