Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এবার অ্যানিমে সিরিজে নেতাজি

‘কমরেড, আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে পিছু হটার কোনও প্রশ্ন ওঠে না। আমাদের  মাতৃভূমি, আমাদের পরিচয়, ভবিষ্যৎ সবকিছুই পরাধীনতার শৃঙ্খলে বন্দি।

এবার অ্যানিমে সিরিজে নেতাজি
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ‘কমরেড, আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে পিছু হটার কোনও প্রশ্ন ওঠে না। আমাদের  মাতৃভূমি, আমাদের পরিচয়, ভবিষ্যৎ সবকিছুই পরাধীনতার শৃঙ্খলে বন্দি। ওরা আমাদের ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ভুলে গিয়েছে আমাদের শিরায় স্বাধীনতার রক্ত বইছে। প্রয়োজনে আমরা রক্ত ​​ঝরাব। কিন্তু মাথা নত করব না।’ আজাদ হিন্দ ফৌজের সামনে দাঁড়িয়ে সেই সিংহনাদ, সেই আবেগ। এবার অ্যানিমে জগতে পা রাখছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এআইকে কাজে লাগিয়ে তৈরি  হয়েছে অ্যানিমে সিরিজ ডিকিউএন। সম্প্রতি সেই সিরিজের ট্রেলারেই দেখা গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আর তা ভারতের পাশাপাশি গোটা বিশ্বের অ্যানিমে-প্রেমীদের মন জিতে নিয়েছে। নেপথ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত টোকিওর বাসিন্দা কুশাগ্র কুশওয়াহা। টোকিওর ৪৮৬১ স্টুডিওর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই সিরিজ তৈরি করেছেন কুশাগ্র। প্রযোজনা করেছে এআই টেক ডেভেলপার ও প্রোডাকশন স্টুডিও মরফিক। এক্ষেত্রে ইংরেজদের বদলে অ্যাভালন নামে একটি কাল্পনিক দেশের কথা বলা হয়েছে। আর অ্যাভালনদের হাত থেকে দেশকে রক্ষা করতেই স্বাধীনতা সংগ্রামের ঘোষণা করেছেন সুভাষচন্দ্র। এই বিপ্লবের নাম দেওয়া হয়েছে - ডিকিউএন রেভলিউশন। 

Advertisement

এর আগেও ধানমাছি, হেনসুকি, বিনল্যান্ড সাগা সহ একাধিক অ্যানিমে বানিয়েছেন আইআইটি গ্র্যাজুয়েট কুশাগ্র। সেইসূত্রেই মাপ্পা, ডেভিড প্রোডাকশনস, এ ওয়ান পিকচার্সের মতো বিখ্যাত অ্যানিমেশন স্টুডিওর সঙ্গেও কাজ করেছেন তিনি। ট্রেলারটি প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয়রা প্রশংসায় পঞ্চমুখ। অ্যানিমেশন প্রেমীদের কথায়, নেতাজিকে এভাবে দেখা ভারতীয় বিশেষ করে বাঙালিদের কাছে এক অন্যরকম অনুভূতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ