Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার রেশন ডিস্ট্রিবিউটরদের উপর নজরদারির গাইডলা‌ইন

রেশন ডিলারদের উপর নিয়মিত নজরদারি চালানোর জন্য অনেক আগেই  গাইডলাইন তৈরি করেছে রাজ্য খাদ্যদপ্তর। এবার ডিস্ট্রিবিউটরদের উপর নজরদারি চালানোর জন্যও গাইডলাইন তৈরি করা হল।

এবার রেশন ডিস্ট্রিবিউটরদের উপর নজরদারির গাইডলা‌ইন
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারদের উপর নিয়মিত নজরদারি চালানোর জন্য অনেক আগেই  গাইডলাইন তৈরি করেছে রাজ্য খাদ্যদপ্তর। এবার ডিস্ট্রিবিউটরদের উপর নজরদারি চালানোর জন্যও গাইডলাইন তৈরি করা হল। খাদ্যদপ্তরের গুদাম থেকে চাল-গম প্রথমে ডিস্ট্রিবিউটরের কাছে যায়। তারপর ডিস্ট্রিবিউটরের অধীনে থাকা ডিলারদের কাছে তা পাঠানো হয়। খাদ্য সামগ্রীর পরিমাণ অনুযায়ী ডিস্ট্রিবিউটরদের নির্দিষ্ট হারে কমিশন দেওয়া হয়। 

Advertisement

খাদ্যদপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে ডিস্ট্রিবিউটরদের কাজকর্মের উপর নিয়মিত ও বিশেষ নজরদারি কীভাবে চালাতে হবে, তা বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ নজরদারি প্রক্রিয়ায় ডিরেক্টর রেশনিং, জেলা খাদ্য নিয়ামক পর্যায়ের আধিকারিকদেরও যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিবিউটরদের উপর অভিযান চালানোর রিপোর্ট, ছবি প্রভৃতি ‘খাদ্যসাথী’ অ্যাপে আপলোড করতে হবে। খাদ্যসামগ্রী মজুতের পরিমাণ ঠিকঠাক আছে কি না, তা দেখার পাশাপাশি তার গুণগত মানও খতিয়ে দেখতে হবে পরিদর্শকদের।

সম্পর্কিত সংবাদ