গরমে পুড়ছে উত্তরবঙ্গ। জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত ৪৯ শতাংশ বৃষ্টির ঘাটতি। আইএমডি-এর পূর্বাভাস অনুযায়ী জুলাই মাসে এখনও পর্যন্ত তেমন বৃষ্টি নেই জলপাইগুড়িতে। দার্জিলিং জেলায় বৃষ্টির ঘাটতি ৪৭ শতাংশ। আলিপুরদুয়ারে ৫৬ শতাংশ ও কোচবিহারে ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি। উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি ৬০ শতাংশ। মালদহে ঘাটতি ৩১ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির ঘাটতি ৪২ শতাংশ। গতবছর আজকের দিন পর্যন্ত ২০৯১ মিমি বৃষ্টি হয়েছিল জলপাইগুড়ি জেলায়। এবার সেখানে আজকের দিন পর্যন্ত জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হয়েছে ৯১৩ মিমি। বর্ষার মরশুমে জলপাইগুড়ি জেলায় ৩০০০- ৩২০০ মিমি গড়ে বৃষ্টিপাত হয়। ফলে তিনভাগের একভাগ বৃষ্টিও এখনও পর্যন্ত হয়নি তিস্তা পাড়ের জেলায়। সেক্ষেত্রে আগামী আগষ্ট ও সেপ্টেম্বরে ব্যাপক বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়িতে।



