তেহরান: রবিবার ভোররাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এর জেরে ইরান ও উপসাগরীয় দেশগুলিতে তেজষ্ক্রিয় বিকিরণের আশঙ্কা তৈরি হওয়ার কথা। কিন্তু সৌদি আরব, কুয়েত ও ইরাক জানিয়েছে, এখন পর্যন্ত

তেমন কিছু ঘটেনি। এলাকার মানুষ সুরক্ষিত রয়েছেন। বর্তমানে চিন্তার কোনও কারণ নেই। যৌথভাবে বিবৃতি দিয়েছে গাল্ফ কোঅপারেশন কাউন্সিল। এরপরই বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, মার্কিন হামলায় আদৌ ইরানের পরমাণু সম্ভারের কোনও ক্ষতি হয়েছে কি? কোনওরকম সমস্যা না হওয়ার বার্তা দিয়েছে মিশরও। প্রতি মুহূর্তে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কাতার।