Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সেবায়েত ছাড়া অন্য কেউ রথে উঠতে পারবেন না, নির্দেশ ওড়িশা সরকারের, রথযাত্রায় কঠোর নিরাপত্তা পুরীজুড়ে

চাইলেই আর পুরীর জগন্নাথদেবের রথে উঠতে পারবেন না ভক্তরা। সেই অধিকার কেবলমাত্র সেবায়েতদের। ভুল করে কেউ যদি রথে উঠে যান, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেবায়েত ছাড়া অন্য কেউ রথে উঠতে পারবেন না, নির্দেশ ওড়িশা সরকারের, রথযাত্রায় কঠোর নিরাপত্তা পুরীজুড়ে
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরী: চাইলেই আর পুরীর জগন্নাথদেবের রথে উঠতে পারবেন না ভক্তরা। সেই অধিকার কেবলমাত্র সেবায়েতদের। ভুল করে কেউ যদি রথে উঠে যান, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রবিবার একথা জানিয়েছেন ওড়িশার বিজেপি সরকারের আইনমন্ত্রী পৃথ্বিরাজ হরিচন্দ্রণ। এবারের রথযাত্রা থেকেই এই নিয়ম চালু হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন। বিধিনিষেধ থাকছে সেবায়েতদের জন্যও। রথে থাকা অবস্থায় কোনও সেবায়েত মোবাইল ব্যবহার করতে পারবেন না। তিথি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে রথযাত্রা শেষ করতে এবং বিশৃঙ্খলা রুখতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রী জানিয়েছেন। 

Advertisement

প্রতি বছর রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে মন্দির শহর পুরীতে। এবার ২৭ জুন রথযাত্রা উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছে পুরী। তার আগে সেবায়েতদের তালিকা জমা দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে আর্জি জানিয়েছে সরকার। পৃথ্বিরাজ বলেন, ‘সেবায়েতদের চূড়ান্ত তালিকা কঠোরভাবে মেনে চলা হবে।’ এদিকে, রথযাত্রা উপলক্ষ্যে প্রস্তুত হচ্ছে পুরী। সোমবার নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন রাজ্য পুলিসের ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়া। বৈঠকের শেষে তিনি বলেন, ভুবনেশ্বরের কাছে উত্তরা স্কোয়ার থেকে পুরী পর্যন্ত রাস্তা সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হবে। পুরী-কোনারক 
রোডেও সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। পুলিস প্রধান বলেন, এই প্রথম পুরী টাউন থানায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এখান থেকেই ভিড় নিয়ন্ত্রণ এবং ভিড়ের উপর নজরদারি চালানো হবে। 
পৃথ্বিরাজ বলেন, ‘রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য পুরীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এআই দেওয়া সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।’ এবার রথযাত্রায় আগত দর্শনার্থীদের জন্য সময়ে সময়ে কন্ট্রোল রুম থেকে নির্দেশিকা জারি করা হবে। এছাড়াও শ্রীজগন্নাথ ধাম নামে একটি মোবাইল অ্যাপ এনেছে পুরী জেলা প্রশাসন। সেই অ্যাপ দেখে উৎসবের দিনগুলিতে নিজেদের যাত্রাপথ ঠিক করতে পারবেন ভক্তরা। এই অ্যাপেই গাড়ি পার্কিং সম্পর্কে তথ্য দেওয়া থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ