Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের হামলায় ভারতীয়র মৃত্যু হয়নি, জানাল রিয়াধের দূতাবাস

রবিবার সৌদির আল-খর্জ শহরের এক আবাসনে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। ঘটনায় অন্তত দু’জনের মৃত্যর খবর মেলে। তাদের মধ্যে একজন ভারতীয় বলেও দাবি করা হয়েছিল।

ইরানের হামলায় ভারতীয়র মৃত্যু হয়নি, জানাল রিয়াধের দূতাবাস
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

রিয়াধ: রবিবার সৌদির আল-খর্জ শহরের এক আবাসনে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। ঘটনায় অন্তত দু’জনের মৃত্যর খবর মেলে। তাদের মধ্যে একজন ভারতীয় বলেও দাবি করা হয়েছিল। তবে সোমবার রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, মিসাইল হামলায় কোনো ভারতীয়র মৃত্যু হয়নি। এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন। দূতাবাস আরও জানিয়েছে, সৌদি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কমিউনিটি ওয়েলফেয়ার টিম হাসপাতালে গিয়েছে। রবিবার হামলার পর কিছু রিপোর্টে বলা হয়েছিল, দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। কিন্তু পরে রিয়াধের ভারতীয় দূতাবাস সেই তথ্য খণ্ডন করে। তারা স্পষ্ট জানায়, ‘স্বস্তির খবর একজনও ভারতীয় মারা যাননি।’ সৌদির অসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ওই আবাসনটি শহরের সাফাই ও রক্ষণাবেক্ষণ সংস্থার মালিকানাধীন। রক্ষণাবেক্ষণ সংস্থার কর্মীরাই সেখানে থাকতেন। হামলার ফলে আবাসনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অনেকেই। তাদের চিকিৎসা চলছে। 

Advertisement

অন্যদিকে, ইজরায়েলে থাকা এক ভারতীয় নাগরিক ইরানের ছোড়া মিসাইল হামলায় গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, রবিবার ওই ব্যক্তির গলায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল এসে লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। বর্তমান অবস্থা স্থিতিশীল। এ বিষয়ে তেল আভিভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহত ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করেছেন। ইজরায়েলে বসবাসকারী অন্যান্য ভারতীয়দের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ