Bartaman Logo
৯ জুন, ২০২৬

শচীন পাইলটের সঙ্গে বিরোধ নেই, একমঞ্চে দাঁড়িয়ে বার্তা গেহলটের

অতীত ভুলে ‘বিদ্রোহী’ নেতা শচীন পাইলটকে কাছে টানতে তৎপর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার পাঁচ বছর পর যুবনেতার সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি।

শচীন পাইলটের সঙ্গে বিরোধ নেই, একমঞ্চে দাঁড়িয়ে বার্তা গেহলটের
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: অতীত ভুলে ‘বিদ্রোহী’ নেতা শচীন পাইলটকে কাছে টানতে তৎপর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার পাঁচ বছর পর যুবনেতার সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি। সেখানে গেহলট বলেন, ‘আমরা আবার কবে আলাদা হলাম? সবসময়ই একসঙ্গে ছিলাম। দু’জনের মধ্যে খুবই ভাব-ভালোবাসা রয়েছে। শুধু সংবাদমাধ্যমই বলছে, আমাদের মধ্যে বিরোধ রয়েছে।’ বুধবার শচীনের বাবা তথা প্রাক্তন কংগ্রেস নেতা রাজেশ পাইলটের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর ওই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

২০২০ সালে গেটলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শচীন। প্রায় একমাস ধরে সরকার ও দলে বেনজির অচলাবস্থা চলেছিল। পরে শচীনকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সাময়িকভাবে ছেঁটে ফেলে হাইকমান্ড। দীর্ঘ টালবাহানার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপর থেকে প্রায় পাঁচবছর গেহলট ও শচীন মুখ দেখাদেখি বন্ধ ছিল। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর জয়পুরের বাড়িতে গিয়েছিলেন অতীতের ‘বিদ্রোহী’ নেতা। সেখানে দু’জনের মধ্যে ঘণ্টা দুয়েক কথা হয়। বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় গেহলটকে নিমন্ত্রণও করেন যুবনেতা।  পাশাপাশি শচীন ও অশোক। বুধবার রাজস্থানের দৌসায়। -পিটিআই

সম্পর্কিত সংবাদ