Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানবন্দর চত্বর ও আলিপুরে বাদুড়ের দেহে নিপার সন্ধান

কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগনায় কি বড় আকারে নিপা সংক্রমণ হওয়ার মতো যাবতীয় উপকরণ মজুত? দুই নার্সের নিপা সংক্রমণের উৎস খুঁজতে শুরু করেছে পুনের বিখ্যাত সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) এবং আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়ান হেলথ (এনআইওএইচ)।

বিমানবন্দর চত্বর ও আলিপুরে বাদুড়ের দেহে নিপার সন্ধান
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগনায় কি বড় আকারে নিপা সংক্রমণ হওয়ার মতো যাবতীয় উপকরণ মজুত? দুই নার্সের নিপা সংক্রমণের উৎস খুঁজতে শুরু করেছে পুনের বিখ্যাত সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) এবং আমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়ান হেলথ (এনআইওএইচ)। তাদের টিমের বিজ্ঞানীরা বারাসতের কাজিপাড়া এলাকায় কুবেরপুরে সম্প্রতি জাল পেতে ৯টি বাদুড় ধরে। তার মধ্যে একটির শরীরে নিপা ভাইরাসের অ্যান্টিবডি মেলে। এবার কলকাতা বিমানবন্দর চত্বর এবং আলিপুরেও বাদুড়ের শরীরে মিলল নিপার অস্তিত্ব। কলকাতা বিমানবন্দরে ধরা হয়েছিল পাঁচটি বাদুড়। তার মধ্যে চারটি বাদুড়ের দেহেই মিলেছে নিপার অ্যান্টিবডি। আলিপুরেও বহু কসরত করে জাল বিছিয়ে নিপার বাহক ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড় ধরা হয়েছিল। সেখানে আবার সাতটির মধ্যে তিনটি বাদুড়ের দেহরস এবং রক্তে নিপার আইজিজি অ্যান্টিবডি মেলে। তার অর্থ হল, বাদুড়গুলি কোনও না কোনও সময়ে নিপায় আক্রান্ত হয়েছিল। এদিকে, নিপা আক্রান্ত দুই নার্সের মধ্যে পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত। সেখানে তরুণীর অবস্থা আগের মতোই আশঙ্কাজনক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ