Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বনগাঁয় অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই নয়টি দোকান

বনগাঁয় অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই নয়টি দোকান
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৮:০৪
Prefer us on Google

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল নয়টি দোকান। গতকাল, শনিবার গভীর রাত ৩ টে বেজে ১০ মিনিটে বনগাঁর বাটার মোড়ে একটি ব্যাগের দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশেপাশে থাকা দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। পাশেই ছিল একটি বাজির দোকান। তাতে আগুন লাগতেই আরও ভয়াবহ আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরিস্থিতি খতিয়ে দেখতে যান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ