Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাঁকিবাজি রুখতে নয়া পদক্ষেপ, সমস্ত পুরকর্মীকে দিতে হবে অনলাইন হাজিরা

আর চলবে না ফাঁকিবাজি! অফিসে ঢোকা ও বেরোনোর সময়ে কারচুপিও করা যাবে না! কারণ, রাজ্যের সব পুরসভার কর্মীদের অনলাইনে হাজিরা নথিভুক্ত করতে হবে।

ফাঁকিবাজি রুখতে নয়া পদক্ষেপ, সমস্ত পুরকর্মীকে দিতে হবে অনলাইন হাজিরা
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর চলবে না ফাঁকিবাজি! অফিসে ঢোকা ও বেরোনোর সময়ে কারচুপিও করা যাবে না! কারণ, রাজ্যের সব পুরসভার কর্মীদের অনলাইনে হাজিরা নথিভুক্ত করতে হবে। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (সুডা) এর জন্য একটি অ্যাপ তৈরি করছে। রোজ কর্মীরা অফিসে এসে সেখান থেকে ‘জিও ট্যাগিং’ করে তাঁদের উপস্থিতি জানাবেন। গত সপ্তাহেই বিষয়টি নিয়ে পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে ‘সুডা’। সেখানে এই নয়া উদ্যোগের ব্যাপারে সবাইকে অবহিত করানো হয়। ইতিমধ্যে পুরসভার কর্মীদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সেগুলি অনলাইনে তোলার কাজ চলছে। বর্তমানে নিজ উদ্যোগে অনলাইনে হাজিরা দেওয়ার ব্যবস্থা রয়েছে কলকাতা পুরসভা সহ হাতেগোনা কয়েকটি পুরসভায়। কিন্তু এবার সমস্ত পুরকর্মীর হাজিরা কেন্দ্রীয়ভাবে নথিভুক্ত হবে। সেটা ‘সুডা’ পর্যবেক্ষণ করবে। পুরসভার এগজিকিউটিভ অফিসার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ও অন্যান্য সরকারি কর্মী এবং আধিকারিক (নিয়োগপত্র পেয়েছেন যাঁরা) সবাইকে এই অনলাইন হাজিরা দিতে হবে। ফলে কাজে ফাঁকি দিয়ে বাড়ি বসে থাকা বা অন্য কোথাও চলে যাওয়ার মতো কিছু আর করা যাবে না বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন পুরসভায় সরকারি কর্মীরদের অফিসে আসা-যাওয়ার সময় নিয়ে বিস্তর অভিযোগ শোনা যায়। কিছু ক্ষেত্রে কর্মীদের একাংশের মধ্যে যখন খুশি অফিসে ঢুকে আবার খেয়ালখুশি মতো বেরিয়ে যাওয়ার প্রবণতাও রয়েছে।  তাই পুরসভাগুলিতে নিয়মানুবর্তিতা কঠোরভাবে পালন করতে অনলাইনে হাজিরা নেওয়ার উদ্যোগ বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কোনও আধিকারিক ‘ফিল্ড ইন্সপেকশন’ বা ইঞ্জিনিয়াররা সাইটে থাকলে কীভাবে হাজিরা দেবেন অনলাইনে? সূত্রের খবর, এসব ক্ষেত্রে নির্দিষ্ট কাজের জায়গা থেকেই অ্যাটেনডেন্স দিয়ে কোথায় কাজ হচ্ছে, তা জানাতে হবে। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই নয়া এই প্রকল্প রাজ্যজুড়ে চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে ‘সুডা’।

Advertisement
সম্পর্কিত সংবাদ