নয়াদিল্লি: তিন বাহিনীর মধ্যে বোঝাপড়া, নিয়ন্ত্রণ, সমম্বয় বৃদ্ধিতে নতুন বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ভারত ও পাকিস্তান সংঘাতের আবহে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। জানা গিয়েছে, সেনা, বায়ু ও নৌবাহিনীর ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশনস (নেতৃত্ব, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা) আইন ২০২৩-এর অধীনে নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২৭ মে থেকেই তা বলবৎ করেছে সরকার। এর ফলে ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশনস বা আন্তঃবাহিনী প্রতিষ্ঠানগুলি (আইএসও) আরও কার্যকরীভাবে কাজ করতে পারবে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।



