Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যের তিন মেডিকেল কলেজে ২ কোটি টাকার নয়া হাইটেক যন্ত্র, লক্ষ্য ক্যানসার ও টিউমার শনাক্তকরণ

প্রথমে শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল। তারপর এন আর এস মেডিকেল কলেজ। এবার আর জি কর মেডিকেল কলেজ। নামী প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল কলেজে যে যন্ত্র অমিল।

রাজ্যের তিন মেডিকেল কলেজে ২ কোটি টাকার নয়া হাইটেক যন্ত্র, লক্ষ্য ক্যানসার ও টিউমার শনাক্তকরণ
  • ২১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথমে শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল। তারপর এন আর এস মেডিকেল কলেজ। এবার আর জি কর মেডিকেল কলেজ। নামী প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল কলেজে যে যন্ত্র অমিল। বক্ষ বিভাগের ছাত্রছাত্রী ও তরুণ চিকিৎসকরা যে যন্ত্র পাওয়ার জন্য বারবার দরবার করেন। রোগীর চিকিৎসা এবং নিজেদের পঠনপাঠন, উভয় প্রয়োজনেই এই চাহিদা। এবার রাজ্যের তিনটি সরকারি মেডিকেল কলেজেই এসে গিয়েছে সেই অত্যাধুনিক যন্ত্র। বক্ষ (পালমোনারি মেডিসিন) বিভাগে আসা এই হাইটেক যন্ত্রের নাম এন্ডো ব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড (ই-বাস)।  এর বৈশিষ্ট্য হল, ব্রঙ্কোস্কপি মেশিনের সঙ্গে এই যন্ত্রে চালের দানার মতো একটি ছোট্ট প্রোব থাকে। ফুসফুসের শ্বাসনালী এবং তার আশপাশে বহু সময়ই বেশকিছু ছোটো ছোটো টিউমার থাকে, সেগুলি দেখা যায় না। রক্তের এবং বিভিন্ন ধরনের ক্যানসারাস এই টিউমারগুলিকে শুরুতেই চিহ্নিত করতে ই-বাস নামক এই যন্ত্রটি অত্যন্ত কার্যকর। জানাচ্ছেন চিকিৎসকরা। এছাড়া কিছু ক্ষেত্রে যক্ষ্মা শনাক্তকরণে এবং লসিকা গ্রন্থির বিভিন্ন রোগ নির্ণয়েও এর বিরাট ভূমিকা রয়েছে। বায়োপসির জন্য মাংসপিণ্ড এবং রস সংগ্রহের কাজও এই যন্ত্রের মাধ্যমে করা সম্ভব। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, এই যন্ত্রের প্রতিটির দাম প্রায় ২ কোটি টাকা!

Advertisement
সম্পর্কিত সংবাদ