Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১ জানুয়ারির ছুটিতেও  নবান্নে নয়া মুখ্যসচিব

দায়িত্ব পেয়েছেন বুধবার। আর বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের ছুটি। তাতে কী। ছুটির দিনে বেশি কাউকে ডাকাডাকি না করেই নবান্নে ১৩ তলায় পৌঁছে গেলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।

১ জানুয়ারির ছুটিতেও  নবান্নে নয়া মুখ্যসচিব
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দায়িত্ব পেয়েছেন বুধবার। আর বৃহস্পতিবার ইংরেজি নববর্ষের ছুটি। তাতে কী। ছুটির দিনে বেশি কাউকে ডাকাডাকি না করেই নবান্নে ১৩ তলায় পৌঁছে গেলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। থাকলেন বেশ কয়েক ঘণ্টা। এমনিতেই রাজ্যজুড়ে এসআইআর চলছে। তারই মধ্যে কার্যকর করা হচ্ছে রাস্তাশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান থেকে শুরু করে রাজ্যের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প। শীঘ্রই ১৬ লক্ষ মানুষ পাবেন বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা। এই পরিস্থিতিতে বর্ষবরণের রেশ কাটিয়ে শুক্রবার থেকে ফের শুরু হয়ে যাবে প্রশাসনিক তৎপরতা। একাধিক বৈঠকও করবেন তিনি। সূত্রের খবর, সেই সংক্রান্ত কিছু কাজ গুছিয়ে রাখতেই এদিন তিনি নবান্নে এসেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ