Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

ক্যান্সার স্ক্রিনিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল

ভারতে মুখগহ্বর এবং ফুসফুসের ক্যান্সারের হার উদ্বেগজনক। তামাক ব্যবহারের সঙ্গে এই দু’টি ক্যান্সারের যোগ নিবিড়। শুধু তামাক ব্যবহার বন্ধ করলেই একাধিক প্রাণহানি রোধ করা যায়।

ক্যান্সার স্ক্রিনিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভারতে মুখগহ্বর এবং ফুসফুসের ক্যান্সারের হার উদ্বেগজনক। তামাক ব্যবহারের সঙ্গে এই দু’টি ক্যান্সারের যোগ নিবিড়। শুধু তামাক ব্যবহার বন্ধ করলেই একাধিক প্রাণহানি রোধ করা যায়। এই বিষয়টিকে মাথায় রেখেই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে উপলক্ষ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের (এনসিআরআই হাসপাতাল) পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ তামাক ব্যবহার বিরোধী কর্মসূচী। প্রতিষ্ঠানের পক্ষে শহরের তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পথচলতি মানুষের জন্য মুখগহ্বর এবং ফুসফুসের ক্যান্সারের স্ক্রিনিং করার ব্যবস্থা হয়েছিল। এই কাজে অংশ নিয়েছিলেন হাসপাতালের ৭ অঙ্কোলজিস্ট, নার্স এবং চিকিত্‍সা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ক্যান্সার প্রতিরোধ নিয়ে সচেতনতা বাড়াতে ইতিমধ্যেই হাসপাতালে শুরু করা হয়েছে প্রিভেনটিভ অঙ্কোলজি ক্লিনিক শীর্ষক একটি বিভাগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ