Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জ্বালানি সংকটের জের, নেপালে সপ্তাহে ২ দিন ছুটি

৩৭তম দিন। এখনও ইরান এবং ইজরায়েল-আমেরিকার মধ্যে যুদ্ধ জারি। জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও জটিলতা রয়েছে।

জ্বালানি সংকটের জের, নেপালে সপ্তাহে ২ দিন ছুটি
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: ৩৭তম দিন। এখনও ইরান এবং ইজরায়েল-আমেরিকার মধ্যে যুদ্ধ জারি। জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও জটিলতা রয়েছে। অব্যাহত জ্বালানি সংকট। আর এই পরিস্থিতির মোকাবিলায় নেপালে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দু’দিনের ছুটি ঘোষণা করা হল। রবিবার বালেন্দ্র শাহর সরকারের তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। আগে সপ্তাহে শুধুমাত্র শনিবার ছুটি থাকত। বর্তমানে তা দু’দিন করা হয়েছে। এনিয়ে সরকারের মুখপাত্র সস্মিতা পোখারেল জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে কাজের সময়েরও পরিবর্তন করা হয়েছে। আগে নেপালে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলত সরকারি অফিসগুলি। এখন চলবে ৯টা থেকে পাঁচটা পর্যন্ত। তবে শিক্ষা প্রতিষ্ঠানে সময়ের কোনো পরিবর্তন করা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ