Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সন্ত্রাসদমনে বিজনোর পুলিশের গাফিলতি?

সন্ত্রাসদমন নিয়ে বিজনোর পুলিশের গাফিলতি! ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশেরই সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সম্প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল এটিএস।

সন্ত্রাসদমনে বিজনোর পুলিশের গাফিলতি?
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সন্ত্রাসদমন নিয়ে বিজনোর পুলিশের গাফিলতি! ফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশেরই সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সম্প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল এটিএস। তার সঙ্গে আইএসআইয়ের যোগসূত্র হিসাবে কাজ করছিল আকিব। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই যুবক বর্তমানে দুবাইয়ে থাকে। গত বছরের নভেম্বরে একটি ভিডিয়োতে আকিবকে একটি একে-৪৭ ও গ্রেনেড হাতে দেখা গিয়েছিল। ভাইরাল হওয়া ভিডিয়োটি ছড়িয়ে পড়া সত্ত্বেও বিজনোর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ ওই অস্ত্রগুলিকে প্লাস্টিকের খেলনা বন্দুক বলে দাবি করেছিল। পরে তদন্তে জানা যায় সেগুলি সত্যিকারের বন্দুক ছিল। এই নয়া তথ্য সামনে আসার পর বিজনোর পুলিশের নাঙ্গালসোটি থানার এসএইচও শচীন সিং মালিককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি থানার অপর অফিসার নীতীশ প্রতাপের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ