নয়াদিল্লি: দু’টি নয়, এক শিফ্টেই ডাক্তারির স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি করতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার প্রেক্ষিতে আগামী ১৫ জুন নিট-পিজি স্থগিত রাখল ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এক শিফ্টে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য অতিরিক্ত পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা ও পরিকাঠামো তৈরির কাজ চলছে। সেই কারণে নির্দিষ্ট ওই দিনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরবর্তীতে natboard.edu.in ও nbe.edu.in ওয়েবসাইটে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে।



