Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিট পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন, দাবি পরিবারের

নিট পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে উত্তাল বিহারের রাজধানী পাটনা। জানা যাচ্ছে, আদতে জেহনাবাদের বাসিন্দা ওই তরুণী পাটনার মুন্না চকের একটি হস্টেলে থাকত।

নিট পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুন, দাবি পরিবারের
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: নিট পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে উত্তাল বিহারের রাজধানী পাটনা। জানা যাচ্ছে, আদতে জেহনাবাদের বাসিন্দা ওই তরুণী পাটনার মুন্না চকের একটি হস্টেলে থাকত। রবিবার রাতে হস্টেলের ঘরে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তরুণীর মৃত্যু ঘটে। ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে পাটনার কারগিল চক এলাকায় বিক্ষোভ দেখান  মৃতার পরিবার ও পরিজনরা। ফলে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

Advertisement

পরিবারের দাবি, একাধিক আঘাতের চিহ্ন প্রমাণ করে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। ঘটনা ধামাচাপা দিতে একযোগে কাজ করেছে হস্টেল মালিক, পুলিশ ও চিকিৎসকরা। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে যৌন নির্যাতনের কোনও প্রমাণ মেলেনি। তরুণীর মূত্র পরীক্ষা করে তাতে ঘুমের ওষুধের অস্তিত্ব মিলেছে। প্রাথমিক তদন্ত আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। মৃতার ফোন পরীক্ষা করেও একাধিক প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ