Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিহারের ভোটে জিতবে এনডিএ, দাবি রাষ্ট্রমন্ত্রীর

এক ভারত, শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে বুধবার জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপির তরফে কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে হাজির হয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সতীশচন্দ্র দুবে বলেন, ‘দিল্লির নির্বাচনের ফলাফলের প্রভাব যেমন বিহারে পড়বে, তেমনি বিহার নির্বাচনের ফলের প্রভাবও পড়বে বাংলায়।’

বিহারের ভোটে জিতবে এনডিএ, দাবি  রাষ্ট্রমন্ত্রীর
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এক ভারত, শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে বুধবার জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপির তরফে কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে হাজির হয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সতীশচন্দ্র দুবে বলেন, ‘দিল্লির নির্বাচনের ফলাফলের প্রভাব যেমন বিহারে পড়বে, তেমনি বিহার নির্বাচনের ফলের প্রভাবও পড়বে বাংলায়।’ এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন, ‘দিল্লি বিধানসভায় বহু বছর বাদে বিজেপি ক্ষমতায় এসেছে। বিহারেও এনডিএ সরকার হবে। ২০২৬ সালে বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল কংগ্রেস। আর নিশ্চিতরূপে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে।’ 

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ভাটপাড়া, জগদ্দলের অনেক বাসিন্দা বিহারের ভোটার। বিহার ভোটে বিজেপিকেই সমর্থনের জন্য তাঁদের কাছে আবেদন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী।
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এদিন সাফ জানান, পাক অধিকৃত কাশ্মীর তাঁরা চান। এমনকী পুরো সন্ত্রাসবাদ শেষ না-হওয়া পর্যন্ত ভারতের সেনা অপারেশন জারি থাকবে। এদিন তিনি বারাকপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। অপর দিকে কর্মসূচিতে যোগ দিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘দেশকে এক রাখতে এবং বাঁচাতে পারবেন একমাত্র বিজেপি আর নরেন্দ্র মোদিজি।’ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শশী অগ্নিহোত্রী, বিজেপির বারাকপুর জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি, প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ