


পাটনা: দু’টো ভোটার কার্ড রাখার অভিযোগ। বিহারের এনডিএ সাংসদ বীণা দেবী ও তাঁর স্বামী তথা জেডিইউ নেতা দীনেশ সিং-কে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। ১৬ আগস্টের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে তাঁদের। জানা গিয়েছে, এলজেপি (রামবিলাস) সাংসদ বীণা ও তাঁর স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। কমিশনের প্রকাশিত খসড়া তালিকার ছবি দেখিয়ে তিনি দাবি করেন, বীণা দেবী ও তাঁর স্বামীর নামে দুটি করে ভোটার কার্ড রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তাঁদের নোটিশ পাঠায় কমিশন। যদিও বিষয়টি নিয়ে তাঁর কিছু জানা নেই বলে সাফাই দিয়েছেন বীণা।