Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ছবিতে নয়নতারা

ফের মামুট্টির বিপরীতে কাজ করতে চলেছেন অভিনেত্রী নয়নতারা। ‘রাপ্পাক্কল’, ‘থাস্করবীরণ’, ‘ভাস্কর দ্য রাস্কল’, ‘পুথিয়া নিয়মম’-এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তাঁরা।

নতুন ছবিতে নয়নতারা
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের মামুট্টির বিপরীতে কাজ করতে চলেছেন অভিনেত্রী নয়নতারা। ‘রাপ্পাক্কল’, ‘থাস্করবীরণ’, ‘ভাস্কর দ্য রাস্কল’, ‘পুথিয়া নিয়মম’-এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তাঁরা। মামুট্টি আর নয়নতারার হাতে রয়েছে ‘প্যাট্রিয়ট’ ছবিটিও। এবার বর্ষীয়ান পরিচালক আদুর গোপালকৃষ্ণণের ছবিতে দেখা যাবে এই দুই তারকাকে। আদুরের ছবিতে মামুট্টি যে কাজ করবেন, তা গত বছরই জানা গিয়েছিল। ইতিমধ্যে ছবির কাজও শুরু হয়েছে। চলতি মাসের শেষ থেকেই শুরু হবে শ্যুটিং। এই মুহূর্তে প্রস্তুতি চলছে পুরোদমে। এর মাঝেই নয়নতারা ছবিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসায় খুশি অনুরাগীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ