Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুত রাখার সিদ্ধান্ত নিল নবান্ন

যুদ্ধ পরিস্থিতিতে আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুত রাখার সিদ্ধান্ত নিল নবান্ন।

আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুত রাখার সিদ্ধান্ত নিল নবান্ন
  • ১২ মে, ২০২৫ ১১:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধ পরিস্থিতিতে আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় জেলায় মজুত রাখার সিদ্ধান্ত নিল নবান্ন। কিছুদিনের মধ্যেই তিনটি পর্যায় জুন, জুলাই এবং আগষ্ট মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য (যা রেশন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করা হয়) তা জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিল নবান্ন। গতকাল, শনিবার রাত সাড়ে ১০ টায় প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আপৎকালীন পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। এই বৈঠকের রেস ধরেই আজ, রবিবার তড়িঘড়ি ডিজি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, পুলিস কমিশনারদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই এই খাদ্যশস্য মজুদ রাখার কথা জানানো হয়েছে নবান্নের তরফে। 

Advertisement

এছাড়াও, সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের বিশেষ বা রিফ্রেশার ট্রেনিং হবে বলেও জেলা প্রশাসনকে জানানো হয়েছে নবান্নের তরফে। আপৎকালীন পরিস্থিতিতে কোন জেলায় কোন হাসপতালে কত বেড ব্যবহার করা যাবে। কত অ্যাম্বুলেন্স রয়েছে, ইত্যাদি বিষয়  নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন রাজ্যের স্বাস্থ্য সচিবও। বিকেল পাঁচটায় তিনি ফের স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে সীমান্তবর্তী জেলাকে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।  যে সমস্ত সীমান্ত এলাকা ঘন জঙ্গল দিয়ে ঘেরা, সেখানে পুলিসকে আরও সক্রিয় থাকতে বলা হয়েছে। সুন্দরবন এবং উত্তরবঙ্গের এমন এলাকায় বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। জানা গিয়েছে, সীমান্তবর্তী এক জেলার জেলাশাসক ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য প্রতিটি জেলায় একটি করে দল রাখার প্রয়োজনীয়তার কথা এদিনের বৈঠকে তুলে ধরেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ