Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্যাট-এ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার নিয়োগে সক্রিয় নবান্ন

পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবিউনালের একমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার সৈয়দ আহমেদ বাবার কর্মজীবনের শেষ দিন ছিল ৮ সেপ্টেম্বর। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবিউনাল বা স্যাট হল রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত মামলার নিষ্পত্তির লক্ষ্যে তৈরি বিশেষ ট্রাইবিউনাল।

স্যাট-এ অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার নিয়োগে সক্রিয় নবান্ন
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবিউনালের একমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার সৈয়দ আহমেদ বাবার কর্মজীবনের শেষ দিন ছিল ৮ সেপ্টেম্বর। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবিউনাল বা স্যাট হল রাজ্য সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত মামলার নিষ্পত্তির লক্ষ্যে তৈরি বিশেষ ট্রাইবিউনাল। কিন্তু ৬৫ বছর বয়সে পৌঁছে যাওয়ায় পদ থেকে অব্যাহতি নিতে হয় একমাত্র প্রশাসনিক সদস্যকে। ফলে মামলার অ্যাডমিশন বা তা গ্রাহ্য হলেও ট্রাইবিউনালে শুনানি সম্ভব হচ্ছে না। মামলা পাঠিয়ে দেওয়া হচ্ছে হাইকোর্টে। এই অবস্থায় ট্রাইবিউনালের দু’টি অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারের পদ পূরণের উদ্যোগ নিল রাজ্য সরকার। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক আবেদন জমা পড়েছে রাজ্য অর্থদপ্তরে।

Advertisement

রাজ্যের এক পদস্থ কর্তা জানান, বিষয়টি কিছুটা হলেও সময়সাপেক্ষ। কারণ, প্রথমে আবেদনগুলি যাবে হাইকোর্টের চিফ জাস্টিসের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ কমিটির কাছে। সেই কমিটিতে আছেন মুখ্যসচিব, রাজ্যের অর্থসচিব সহ অন্যান্যরা। সেই তালিকা যাবে রাজভবনে। রাজ্যপালের অনুমোদিত ফাইল নবান্নে ফিরে এলে তা রাজ্যকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাতে হবে কেন্দ্র সরকারের কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগ বা ডিওপিটিতে। তারা অনুমোদন দিলে তবেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে। ৬৫ বছর বয়স পর্যন্ত ওই পদে থাকতে পারবেন নিয়োগপ্রাপ্তরা। রাজ্যের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে অর্থদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবকে উদ্দেশ করে আবেদন জমা দিতে বলা হয়েছে। 
কিন্তু কেন এই নিয়োগের তোড়জোড়? প্রশাসনিক মহলের ব্যাখ্যা, বছরে অন্তত এক হাজার মামলার শুনানি ও নিষ্পত্তি হয় স্যাটে। ফলে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ন এই ট্রাইবিউনাল। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই দ্রুত নিয়োগের পদক্ষেপ করা হয়েছে বলেই জানান রাজ্যের এক পদস্থ কর্তা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ