Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিতর্কে নাসিরুদ্দিন

বিতর্কে জড়ালেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সদ্য দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে একটি পোস্ট করেছিলেন বর্ষীয়ান অভিনেতা।

বিতর্কে নাসিরুদ্দিন
  • ৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

বিতর্কে জড়ালেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সদ্য দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে একটি পোস্ট করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। তার জেরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে নাসিরুদ্দিনকে। বিতর্কের জল বহুদূর গড়াতেই পোস্টটি ডিলিট করে দেন অভিনেতা। ‘সর্দারজি ৩’ ছবিতে অভিনয় করেছিলেন পাক অভিনেত্রী হানিয়া আমির। তার জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মুখ্য অভিনেতা দিলজিৎকে। ‘কোণঠাসা’ অভিনেতাকে ব্যান করার ডাকও দেওয়া হয়। তবে দিলজিতের পাশে দাঁড়িয়েছিলেন নাসিরুদ্দিন। তাঁর সমর্থনে তিনি লেখেন, ‘কাস্টিং তো ও করেনি। ওর কী দোষ?’ এর জেরেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাসিরুদ্দিনকে। বাধ্য হয়ে পোস্টটি ডিলিট করেছেন অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ