Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেন্দ্রকে সময়সীমা নাগা সংগঠনের!

ভারত-মায়ানমার সীমান্তে নাগাদের বসতভূমিতে অবাধ চলাচল বাতিল ও সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদ। কেন্দ্রকে ২০ দিনের সময়সীমা দিল মণিপুরে নাগাদের বিভিন্ন সংগঠন।

কেন্দ্রকে সময়সীমা নাগা সংগঠনের!
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ভারত-মায়ানমার সীমান্তে নাগাদের বসতভূমিতে অবাধ চলাচল বাতিল ও সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদ। কেন্দ্রকে ২০ দিনের সময়সীমা দিল মণিপুরে নাগাদের বিভিন্ন সংগঠন। এই সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্যপালের মাধ্যমে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই চরম সময়সীমা জমা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জনজাতি সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ না করেই কেন্দ্রের একতরফা পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনগুলি। এদিকে মণিপুর পুলিস মঙ্গলবার অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিআরইপিএকে (প্রো) -এর এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাকে জেরা করে পুলিস আরও দুই সন্দেহভাজনকে আটক করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ