Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা

আজ, শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন গায়ক নচিকেতা। প্রায় ১ সপ্তাহ আগে হার্টে ব্লকেজ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন গায়ক নচিকেতা। প্রায় ১ সপ্তাহ আগে হার্টে ব্লকেজ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে স্টেন্ট বসানো হয়েছে। বর্তমানে শরীরের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। খাওয়া-দাওয়া, বিশ্রাম, ঘুম সবই করতে হবে একেবারে নিয়ম মেনে। আপাতত তাঁর শারীরিক কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ফলে বেশ কিছুটা স্বস্তিতে গায়কের অনুরাগীরা। তবে আপাতত নচিকেতার সমস্ত স্টেজ শো বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার সময় চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সবার সঙ্গে ছবিও তোলেন গায়ক। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘অবশেষে খাঁচা ভেঙে...’

Advertisement

উল্লেখ্য, গত ৭ তারিখ হঠাৎই নচিকেতার বুকে তীব্র ব্যথা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রুপোলি পর্দার বহু পরিচিত মুখ শিল্পীকে দেখতে হাসপাতালে পৌঁছে যান। এমনকী কোচবিহার সফর সেরে ফেরার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে দেখতে যান। হাসপাতালে গিয়ে গায়কের সঙ্গে কথাও বলেন। তাঁর শারীরিক অবস্থার খবর নেন। নচিকেতার স্বাস্থ্য নিয়ে কথাও বলেন চিকিৎসকদের সঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ