Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহারাষ্ট্রে উপকূলের কাছে রহস্যজনক বিদেশি নৌকা, সতর্ক প্রশাসন

উপকূলের কাছে আচমকা ভেসে এল রহস্যজনক নৌকা। মহারাষ্ট্রের রায়গড় জেলার ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য দেশের।

মহারাষ্ট্রে উপকূলের কাছে রহস্যজনক বিদেশি নৌকা, সতর্ক প্রশাসন
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

মুম্বই: উপকূলের কাছে আচমকা ভেসে এল রহস্যজনক নৌকা। মহারাষ্ট্রের রায়গড় জেলার ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য দেশের। তবে কোন দেশের তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে স্থানীয় প্রশাসন। জারি রয়েছে তদন্ত। 

Advertisement

রবিবার রেভদণ্ডের কাছে নৌকাটিকে প্রথম দেখা যায়। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, কোরলাই উপকূলে থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে ছিল সেটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নৌকাটিতে কোনও লোক নেই। নৌকাটির গায়ে পাকিস্তানের সাঙ্কেতিক ভাষায় লেখা থাকতে পারে। খারাপ আবহাওয়ার জেরে কোনওভাবে সেটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে থাকতে পারে। রহস্যজনক নৌকার খবর পাওয়ামাত্র নড়েচড়ে বসে পুলিস ও স্থানীয় প্রশাসন। সঙ্গে সঙ্গে উপকূলের কাছে পৌঁছে যান রায়গড় পুলিস, বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। তবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নৌকার কাছে যাওয়া সম্ভব হয়নি। বার্জের সাহায্যে কাছে যাওয়ার চেষ্টা করেন রায়গড়ের এসপি আঁচল দালাল। আবহাওয়া প্রতিকূল থাকায় কিছুটা গিয়ে তাঁকে ফিরে আসতে হয়। ২০০৮ সালের নভেম্বরে মাছ ধরার ট্রলারে মুম্বই এসেছিল পাক জঙ্গিরা। তাই এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ