Bartaman Logo
৯ জুন, ২০২৬

আইআইটি দিল্লিতে পড়ুয়ার রহস্যমৃত্যু

হস্টেলের ঘর থেকে রহস্যজনভাবে উদ্ধার হল দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি (আইআইটি) পড়ুয়ার দেহ। বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

আইআইটি দিল্লিতে পড়ুয়ার রহস্যমৃত্যু
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হস্টেলের ঘর থেকে রহস্যজনভাবে উদ্ধার হল দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি (আইআইটি) পড়ুয়ার দেহ। বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। জানা গিয়েছে, বেশ কয়েকবার ডাকার পরও সে দরজা খুলছিল না। তারপরই থানায় ফোন করা হয়। দমকলকর্মীদের নিয়ে পুলিস হস্টেলে পৌঁছয়। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে পড়ুয়া। আইআইটি দিল্লির চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পড়ুয়ার রহস্যমৃত্যুতে ক্যাম্পাসে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, সোমবার ডিনারের সময় ওই পড়ুয়াকে শেষবার দেখা গিয়েছিল। মঙ্গলবার সারাদিন কেউ তাঁকে দেখেননি। তাতেই উদ্বেগ তৈরি হয়। বুধবার বিষয়টি আইআইটির নিরাপত্তাকর্মীদের জানানো হয়। তাঁরাই থানায় খবর দেন। এক পুলিস আধিকারিক জানিয়েছেন, বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন মেলেনি। তবে ঘরের মেঝেতে বমির দাগ রয়েছে। ফরেন্সিক ও পুলিসের তদন্তকারী দল গোটা ঘরটি খতিয়ে দেখেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সফদরজং হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ