Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পকে ফের কটাক্ষ মাস্কের

ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিতে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এলন মাস্ক। যার নাম ‘আমেরিকা পার্টি’। এবার এই বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফের বাকযুদ্ধে জড়ালেন ধনকুবের মাস্ক।

ট্রাম্পকে ফের কটাক্ষ মাস্কের
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিতে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এলন মাস্ক। যার নাম ‘আমেরিকা পার্টি’। এবার এই বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফের বাকযুদ্ধে জড়ালেন ধনকুবের মাস্ক। রবিবার টেসলা কর্তার নতুন দলের ঘোষণা প্রকাশ্যে আসার পরই তীব্র কটাক্ষ করেছেন ট্রাম্প।  ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে তিনি লেখেন, আমেরিকা পার্টি গঠনের বিষয়টি হাস্যকর। পুরো বিষয়টি বেশ মজাদার। এর পাল্টা জবাব দিতে দেরি করেননি মাস্ক। এক্স হ্যান্ডলে একের পর এক পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ট্রুথ সোশ্যাল কী? কোনওদিন নামই শুনিনি।’ উল্লেখ্য, ট্রুথ সোশ্যাল নামে অনলাইন প্ল্যাটফর্মটি ট্রাম্পের সংস্থাই তৈরি করেছে। পূর্বতন ‘টুইটার’-এর পাল্টা হিসেবে এই অ্যাপটি তৈরি হয়েছিল। পরে মাস্ক টুইটার কিনে নেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট তাঁর যাবতীয় ব্যক্তিগত পোস্ট ট্রুথ সোশ্যাল থেকেই করে থাকেন। অন্য একটি পোস্টে মাস্ক লিখেছেন, ভয় চেতনাকে ধ্বংস করে দেয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের রাজনীতির বিরুদ্ধে লড়াই করবে আমেরিকা পার্টি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ