Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুম্বই মেট্রোর কোচ তৈরি হবে, ১৬০০ কোটির বরাত পেল টিটাগড় ওয়াগনস

মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (টিটাগড় ওয়াগনস)। মোট বরাতের অঙ্ক ১৫৯৮.৫৫ কোটি টাকা।

মুম্বই মেট্রোর কোচ তৈরি হবে, ১৬০০ কোটির বরাত পেল টিটাগড় ওয়াগনস
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (টিটাগড় ওয়াগনস)। মোট বরাতের অঙ্ক ১৫৯৮.৫৫ কোটি টাকা। মুম্বই মেট্রোর ‘লাইন সিক্স’-এর জন্য এই বরাত এসেছে, যেখানে কোচগুলির ডিজাইন, নির্মাণ, মুম্বইয়ে পাঠানো, মেট্রো লাইনে নিয়ে যাওয়া, যাবতীয় যন্ত্রাংশের সংযুক্তি, টেস্টিং এবং পুরোদমে ট্রেন চালু করার কাজটি সম্পন্ন করবে টিটাগড়ের এই সংস্থাই। সংস্থার ডেপুটি এমডি প্রীতীশ চৌধুরী জানিয়েছেন, কোচগুলি তৈরি করতে গড়ে ১০ থেকে ১১ কোটি টাকা খরচ হবে। কোচগুলিতে কী ধরনের সুবিধা ও বৈশিষ্ট্য থাকছে, তার উপর নির্ভর করবে খরচ। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির হয়ে ওই মেট্রো প্রকল্পটি গড়ে তুলছে এনসিসি লিমিটেড। তারাই টিটাগড়কে ওই বরাত দিয়েছে। কোচ তৈরির পর পাঁচ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকছে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। তারা জানিয়েছে, কোচগুলির ডিজাইন তৈরি করতে কমবেশি ১০৪ সপ্তাহ সময় লাগতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ