Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ মাস পর বিচার চাইতে সিজিও যাবে সিপিএম

৩ মাস পর বিচার চাইতে সিজিও যাবে সিপিএম
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনা ঘটেছিল ৯ আগস্ট। ঘটনার কয়েকদিনের মাথায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছিল। এতদিন বাদে বঙ্গ সিপিএম সিদ্ধান্ত নিয়েছে, তারা বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান করবে। শুক্রবার মুজফফর আহমেদ ভবন থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করেন, ‘রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ২১ নভেম্বর সিজিও কমপ্লেক্স অভিযান হবে।’ এর আগে তো শ্যামবাজারে মিছিল হয়েছে। লালবাজার অভিযানও করেছে হয়েছে। তাহলে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিতে এত দেরি কেন? এই প্রশ্নের জবাবে সেলিম এদিন বেশ কয়েকটি অডিও ক্লিপ শোনান সাংবাদিকদের। সেগুলি শুনিয়ে তিনি দাবি করেন, ‘এই সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে থাকার পরও সিজার লিস্টে রাখেনি। বুঝতেই পারছেন, কেন সিজিও যাচ্ছি। তদন্ত যাতে আইনের পথে হয়।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ