Bartaman Logo
৯ জুন, ২০২৬

মেয়ের সামনেই মাকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

মেয়ের সামনেই মায়ের হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ। দিল্লির স্বরূপনগরের একটি ফার্মহাউজে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন ওই মহিলা।

মেয়ের সামনেই মাকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মেয়ের সামনেই মায়ের হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ। দিল্লির স্বরূপনগরের একটি ফার্মহাউজে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন ওই মহিলা। গত বুধবার প্রতিবেশী যুবক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। দিল্লি পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম ধর্মেন্দ্র। সে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। বুধবার রাতে ফার্মহাউজে মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন ওই মহিলা। রাত দু’টো নাগাদ দেওয়াল টপকে ফার্মহাউজে ঢুকে পড়ে  অভিযুক্ত। কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিল সে। তারপর মেয়ে ও মা দু’জনেরই হাত-পা বেঁধে দেয় পেশায় দিনমজুর ধর্মেন্দ্র। হুমকি দিয়ে মহিলাকে যৌন নির্যাতন করে। এছাড়া নির্যাতিতাকে বেধড়ক মারধরও করে অভিযুক্ত। তিনি চিৎকার শুরু করলে পাঁচিল টপকে পালিয়ে যায়। সেদিনই পুলিসে অভিযোগ জানান মহিলা। পরে ধর্মেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ