Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ডালখোলায় সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা

ডালখোলায় সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা
  • ২৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

দু’বছরের সন্তানকে খুনের অভিযোগে গ্রেপ্তার মা। উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ডুমুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে আচমকাই নয়নজুলিতে ফেলে দেয় অভিযুক্ত মা। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে ডালখোলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটি জন্ম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল। সেটি মেনে নিতে পারেছিল না তার মা। আর তার ফলেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ