Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতকে ফিফথ জেনারেশন স্টিলথ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব মস্কোর

আরও কাছাকাছি মস্কো ও নয়াদিল্লি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে নয়াদিল্লিকে ফিফথ জেনারেশন এসইউ-৫৭ স্টিলথ ফাইটার জেট সরবরাহের প্রস্তাব দিল মস্কো।

ভারতকে ফিফথ জেনারেশন স্টিলথ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব মস্কোর
  • ২১ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

নয়াদিল্লি: আরও কাছাকাছি মস্কো ও নয়াদিল্লি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে নয়াদিল্লিকে ফিফথ জেনারেশন এসইউ-৫৭ স্টিলথ ফাইটার জেট সরবরাহের প্রস্তাব দিল মস্কো। রাশিয়ার সরকারি প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইউও সার্গেই চেমেজোভ জানিয়েছেন, প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি এসইউ-৫৭ ভারতকে দেওয়া হবে। পরবর্তীকালে এই যুদ্ধবিমান তৈরি হবে ভারতেই। পাশাপাশি সূত্রের খবর, ভারতকে সিঙ্গেল ইঞ্জিন স্টিলথ ফাইটার এয়ারক্রাফট এসইউ-৭৫ চেকমেটও দেবে রাশিয়া। প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বের অন্য কোনও দেশ ভারতকে এত উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দেয়নি। উলটে বারবার ভারতের প্রস্তাব নাকচ করে এসেছে পশ্চিমা দেশগুলি। চেমেজোভ জানিয়েছেন, ফিফথ জেনারেশন ইকোসিস্টেমের গোটাটাই ভারতে তৈরি করা হবে। এমনকি এদেশে ইঞ্জিন, সেন্সরও তৈরি করা হবে। তিনি বলেছেন, ‘ভারত ও রাশিয়া দীর্ঘদিনের বন্ধু। ভারতের উপর যখন নিষেধাজ্ঞা জারি ছিল, তখনও আমরা প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছি। আগামী দিনেও নয়াদিল্লির যা প্রতিরক্ষা সরঞ্জাম প্রয়োজন হবে, আমরা দেব।’ এস-৪০০ এবং এসইউ-৫৭ যুদ্ধবিমানের বিষয়েও একই কথা বলেছেন রাশিয়ার আধিকারিক। প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর ভারতে আসার কথা পুতিনের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ