Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

স্ট্যালিনের সঙ্গে প্রাতর্ভ্রমণ, এনডিএ ছাড়লেন ওপিএস

তামিলনাড়ুতে আরও কোণঠাসা বিজেপি। এবার গেরুয়া দলের হাত ছাড়লেন রাজের প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম। রাজ্য রাজনীতিতে ‘ওপিএস’ নামেই অধিক পরিচিত এই বহিষ্কৃত এআইএডিএমকে নেতা।

স্ট্যালিনের সঙ্গে প্রাতর্ভ্রমণ, এনডিএ ছাড়লেন ওপিএস
  • ১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

চেন্নাই: তামিলনাড়ুতে আরও কোণঠাসা বিজেপি। এবার গেরুয়া দলের হাত ছাড়লেন রাজের প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম। রাজ্য রাজনীতিতে ‘ওপিএস’ নামেই অধিক পরিচিত এই বহিষ্কৃত এআইএডিএমকে নেতা। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণের সময় মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই মুহূর্তের কয়েকঘণ্টা পরেই এনডিএ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করে ওপিএস শিবির।  যদিও স্ট্যালিনের দল ডিএমকের সঙ্গে তারা হাত মেলাবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। 

Advertisement

সম্প্রতি তামিলনাড়ু সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় মোদিকে একটি চিঠি লেখেন ওপিএস। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন তিনি। যদিও সেই অনুমতি দেওয়া হয়নি তাঁকে। তারপরেই সর্বশিক্ষা অভিযানের তহবিল বিতরণে বিলম্বের জন্য সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। তখন থেকেই অনেকে মনে করছিলেন, শীঘ্রই এনডিএ ছাড়তে চলেছেন তিনি। 
বৃহস্পতিবার এনডিএ ছাড়ার ঘোষণা করেন প্রাক্তন মন্ত্রী তথা ওপিএসের আস্থাভাজন পানরুতি এস রামচন্দ্রন। ওপিএস গোষ্ঠীর তরফে সাফ জানানো হয়েছে, ‘বর্তমানে কোনও দলের সঙ্গে জোট বাঁধছি না আমরা। ভবিষ্যতে নির্বাচনের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সম্প্রতি তামিল অভিনেতা বিজয় টিভিকে নামক একটি দল খুলেছেন। সেই দলের সঙ্গেও হাত মেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ওপিএস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ