Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষের বেশি আবেদন এসএসসি-তে

স্কুল সার্ভিস কমিশনের আবেদন লক্ষ পেরল। কমিশন সূত্রে বুধবার এই তথ্য জানা গিয়েছে। অর্থাৎ, চাকরিহারা শিক্ষকরা সেভাবে আবেদন না জানালেও নতুন চাকরিপ্রার্থীরা উৎসাহের সঙ্গেই আবেদন জানাচ্ছেন।

লক্ষের বেশি আবেদন এসএসসি-তে
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের আবেদন লক্ষ পেরল। কমিশন সূত্রে বুধবার এই তথ্য জানা গিয়েছে। অর্থাৎ, চাকরিহারা শিক্ষকরা সেভাবে আবেদন না জানালেও নতুন চাকরিপ্রার্থীরা উৎসাহের সঙ্গেই আবেদন জানাচ্ছেন। ১৫ জুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এখনও ঠিক রয়েছে, ১৬ জুলাই পর্যন্ত তা চলবে। তবে, পরিবর্তিত পরিস্থিতিতে আবেদনের সময়সীমা আরও বাড়তে পারে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। শেষ পর্যন্ত সংখ্যাটা কয়েক লক্ষে গিয়ে ঠেকতে পারে। যদিও, গোটা বিষয়টাই নির্ভর করে রয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্য ও বিভিন্ন পক্ষের করা রিভিউ পিটিশনের কী ভবিষ্যৎ হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ